মুক্তি নেই | বাংলা কবিতা



মুক্তি নেই

৯/১১/২১
ভোঁতা অনুভূতি, অনুর্বর মস্তিষ্ক;
মুক্তি নেই তোমার মীর কাসিম।
সাবিহার কপাল কি এমনি দূর্ভাগা;
দুই সেনাপতির পদলেহনের পানে।
লালিমায় দ্রোহ লেপিত কালিমা;
মহাকালে উকি দেয় ১০ কোটিতে!

কবিতা প্রসঙ্গে

ছয় পঙ্‌ক্তির এই সংক্ষিপ্ত কবিতাটি ইঙ্গিতধর্মী। ইতিহাসের চরিত্র মীর কাসিমের নাম এনে কবি অতীতের পরাজয় ও বিশ্বাসঘাতকতার স্মৃতিকে বর্তমানের এক হতাশার সঙ্গে মিলিয়েছেন। «ভোঁতা অনুভূতি, অনুর্বর মস্তিষ্ক» দিয়ে শুরু হওয়া কবিতাটি শিরোনামের কথাটিকেই প্রতিধ্বনিত করে — মুক্তি নেই। «লালিমা» ও «কালিমা»-র ধ্বনিসাম্য লক্ষ করার মতো। কবি সব সংকেত খুলে বলেননি; পাঠককে নিজের মতো করে পড়ার জায়গা রেখে দিয়েছেন।

Comments