ফসিলাইজেশন । বাংলা কবিতা
আমি বাঘের বেশে এসে বনের হরিণ হয়ে যাই
মায়া-কায়ার লোলুপ দৃষ্টির আবেশ হয়ে রই।
সন্ধ্যা নামলে হিজল বনে নিশ্চুপ পরে রই।
আমি বাঘের বেশে এসে বনের হরিণ হয়ে যাই।
বুর্জোয়াদের দালানের সোনা-মাদুর হয়ে রই।
কুয়াশা নামলে ভাতের পাতে মাংস হয়ে রই।
আমি বাঘের বেশে এসে বনের হরিণ হয়ে যাই।
বানর বিরহে ফ্যাল ফ্যাল আকাশে চেয়ে রই।
১২-১৩ এর দৌঁড়ে সাড়ে তিন হাতে পরে রই।
কবিতা প্রসঙ্গে
ভাষাশিক্ষায় «ফসিলাইজেশন» বলতে বোঝায় কোনো ভুল বা অভ্যাস স্থায়ী হয়ে জমে যাওয়া। কবি সেই পরিভাষাটি জীবনের ওপর বসিয়েছেন। বারবার ফিরে আসা পঙ্ক্তি — «আমি বাঘের বেশে এসে বনের হরিণ হয়ে যাই» — এক ধরনের পরাজয়ের স্বীকারোক্তি: শক্তি নিয়ে শুরু করেও মানুষ শেষে শিকারে পরিণত হয়। ধনীর দালানের «সোনা-মাদুর», ভাতের পাতের মাংস — প্রতিটি ছবিতে কথক অন্যের ভোগের বস্তু। শেষ লাইনের «সাড়ে তিন হাত» কবরের মাপ; অর্থাৎ ছুটতে ছুটতে শেষ পর্যন্ত স্থির হয়ে যাওয়াই এই ফসিল হয়ে ওঠা।
Topics: Bangla Poem
Comments
Post a Comment