Home|Portfolio|Diary|Hacks|Student's Corner
Author Image

Assalamualaikum

I'm Md Ariful Hasan

A teacher, trainer and researcher

Prospective PhD Candidate
  • Age 40
  • Address Asian University for Women, 20/A M. M. Ali Road, Chattogram, Bangladesh - 4000
  • E-mail arif692926@gmail.com
  • Phone +8801911692926
  • Teaching Since 01 December, 2010
  • On Vacation N/A

Md Ariful Hasan is an English Language and Literature teacher with extensive experience in higher education and teacher training. He completed his Bachelor's (2009) and Master's (2011) degrees in English from Jagannath University, Bangladesh. In 2018, he earned the internationally recognized CELTA qualification from Cambridge University, strengthening his professional expertise in communicative language teaching. Committed to continued academic and pedagogical development, he completed his Master of Education (MEd) in English Language Teaching from Kathmandu University (2025). He is also an alumnus of the U.S. Department of State International Exchange Program, reflecting his engagement with global academic and professional communities. Currently, he serves as an English instructor at the Asian University for Women, Chittagong, Bangladesh. Alongside his university teaching, he leads JAAMIR Foundation and SkillUP Centre., initiatives dedicated to English language education, teacher development, and youth empowerment.

From the Blog

Showing posts with label Hamd and Naat. Show all posts
Showing posts with label Hamd and Naat. Show all posts

Oct 12, 2021

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ | কণ্ঠে জাহিদ হাসান


ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।
তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ
দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী
সেই গরীব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।
ঢাল হৃদয়ের তশতরীতে শিরনি তৌহিদের,
তোর দাওয়াত কবুল করবেন হজরত হয় মনে উম্মীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
তোরে মারল' ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারা
সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।

ইতিহাস

ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ মুসলমানদের অন্যতম ধর্মীয় ও আনন্দের উৎসব ঈদ-উল-ফিতর নিয়ে বাঙ্গালী কবি কাজী নজরুল ইসলাম রচিত কালজয়ী গান। বাঙ্গালী মুসলমানের ঈদ উৎসবের আবশ্যকীয় অংশ। কবির শিষ্য শিল্পী আব্বাস উদ্দিন আহমদ-এর অনুরোধে ১৯৩১ সালে কবি নজরুল এই গান রচনা ও সুরারোপ করেন।

১৯৩১ সালে লেখার চারদিন পর শিল্পী আব্বাস উদ্দিনের গলায় গানটি রেকর্ড করা হয়। রেকর্ড করার দুই মাস পরে ঈদের ঠিক আগে আগে এই রেকর্ড প্রকাশ করা হয়। গ্রামাফোন কোম্পানি এর রেকর্ড প্রকাশ করে। রেকর্ডের অপর গান ছিল কবির ‘ইসলামের ঐ সওদা লয়ে এলো নবীন সওদাগর, বদনসীন আয়, আয় গুনাহগার নতুন করে সওদা কর। হিজ মাস্টার্স কোম্পানির রেক রেকর্ড নম্বর এন‌- ৪১১১। প্রকাশকাল : ফেব্রুয়ারি ১৯৩২ খ্রিস্টাব্দ।

সূত্রঃ উইকিপিডিয়া

জাহিদ হাসান

জাহিদ হাসান চট্টগ্রামে অবস্থিত ইউনাভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের ষষ্ঠ ব্যাচের একজন ছাত্র। করোনাকালীন সময়ে যেখানে বন্ধু-বান্ধব , পাড়া-প্রতিবেশী, শিক্ষক ও আত্নীয়-স্বজন থেকে সবাই একে অন্য থেকে বিচ্ছিন্ন তিনি এই কালজয়ী গানটি তার বন্ধু-বান্ধবদের উৎসর্গ করে গেয়েছেন। গানটির অডি ও ভিডিও সম্পাদনা করেছেন একই প্রতিষ্ঠানের  একই বিভাগে শিক্ষক হিসেবে কর্মরত, আমি, মোঃ আরিফুল হাসান।

Get in Touch

Contact Form

Name

Email *

Message *


Feel free To Contact

If you need professional assistance or have interest in collarborative research feel free to contact.

  • Asian University for Women, 20/A M. M. Ali Road, Chattogram 4000, Bangladesh
  • +8801911692926
  • arif692926@gmail.com
  • https://asian-university.org/academic-programs/faculty/