পরিবর্তন

পরিবর্তন
পরিবর্তন


পরিপাটি হয়ে যবে খেলাঘরে , বড্ড দেরি হয়ে গেছে |
মাছরাঙ্গা পাখিগুলো উড়ে চলে গেছে, সময়ের সাথে |

সাথি হবার প্রত্যাশা, সময়ের সাথে পাল্লা দেবার জন্য,
দুইটি পাখা ঝড়ের বেগে, কই আমার মাছরাঙ্গার দল?

নদীর উপর এসে পানি, আর আমার ডানাগুলো ভেজ়া |
আর উড়ে যেতে পারছি না, বড্ড কষ্ট হচ্ছে এপাশওপাশ|

সূর্যদোয়ের লালছে থেকে হলুদ, হলুদ থেকে থেকে নীল |
মিলে আমার নিকট এক সবুজ, নতুন ভাবনার দ্বার |

একা এ্কাই ঘুরব এই আকাশ, সবাই যা দেখেনি দু'চোখে |
ভেজা ডানাগুলো লাল উত্তাপে, রোদ্দুর ঝাপটার অগ্নিবন্যা |

কবিতা প্রসঙ্গে

মাছরাঙার ঝাঁক উড়ে চলে গেছে, আর কথক ভেজা ডানা নিয়ে পিছিয়ে পড়েছেন — কবিতার শুরু এই দেরি হয়ে যাওয়ার আক্ষেপ দিয়ে। কিন্তু শিরোনামের «পরিবর্তন» ঘটে মাঝপথে: সূর্যোদয়ের লাল থেকে হলুদ, হলুদ থেকে নীল হয়ে রং মিলে যায় এক সবুজে, খুলে যায় «নতুন ভাবনার দ্বার»। দলের সঙ্গে পাল্লা দেওয়ার বদলে কথক একা আকাশ ঘোরার সিদ্ধান্ত নেন। ভেজা ডানা রোদে শুকিয়ে ওঠার ছবিটি তাই হতাশা থেকে আত্মবিশ্বাসে ফেরার প্রতীক।