ভিখিরী || জীবনানন্দ দাশ || কবিতা আবৃত্তি
ভিখিরী
--- জীবনানন্দ দাশ
একটি পয়সা আমি পেয়ে গেছি আহিরীটোলায়,
একটি পয়সা আমি পেয়ে গেছি বাদুড়বাগানে,
একটি পয়সা যদি পাওয়া যায় আরো–
তবে আমি হেঁটে চ’লে যাবো মানে মানে।
–ব’লে সে বাড়ায়ে দিলো অন্ধকারে হাত।
আগাগোড়া শরীরটা নিয়ে এক কানা যেন বুনে যেতে চেয়েছিলো তাঁত;
তবুও তা নুলো শাঁখারীর হাতে হয়েছে করাত।
একটি পয়সা আমি পেয়ে গেছি মাঠকোটা ঘুরে,
একটি পয়সা আমি পেয়ে গেছি পাথুরিয়াঘাটা,
একটি পয়সা যদি পাওয়া যায় আরো
তাহলে ঢেঁকির চাল হবে কলে ছাঁটা।
বলে সে বাড়ায়ে দিলো গ্যাসলাইটে মুখ।
ভিড়ের ভিতরে তবু — হ্যারিসন রোডে — আরো গভীর অসুখ,
এক পৃথিবীর ভুল; ভিখিরীর ভুলে : এক পৃথিবীর ভুলচুক।
একটি পয়সা আমি পেয়ে গেছি বাদুড়বাগানে,
একটি পয়সা যদি পাওয়া যায় আরো–
তবে আমি হেঁটে চ’লে যাবো মানে মানে।
–ব’লে সে বাড়ায়ে দিলো অন্ধকারে হাত।
আগাগোড়া শরীরটা নিয়ে এক কানা যেন বুনে যেতে চেয়েছিলো তাঁত;
তবুও তা নুলো শাঁখারীর হাতে হয়েছে করাত।
একটি পয়সা আমি পেয়ে গেছি মাঠকোটা ঘুরে,
একটি পয়সা আমি পেয়ে গেছি পাথুরিয়াঘাটা,
একটি পয়সা যদি পাওয়া যায় আরো
তাহলে ঢেঁকির চাল হবে কলে ছাঁটা।
বলে সে বাড়ায়ে দিলো গ্যাসলাইটে মুখ।
ভিড়ের ভিতরে তবু — হ্যারিসন রোডে — আরো গভীর অসুখ,
এক পৃথিবীর ভুল; ভিখিরীর ভুলে : এক পৃথিবীর ভুলচুক।
কবিতা প্রসঙ্গে
প্রকৃতির কবি হিসেবে পরিচিত জীবনানন্দ দাশ এই কবিতায় তাকিয়েছেন শহরের দারিদ্র্যের দিকে। আহিরীটোলা, বাদুড়বাগান — কলকাতার পাড়ার নাম ধরে ধরে এক ভিখারির পথচলা আঁকা হয়েছে। «একটি পয়সা আমি পেয়ে গেছি» পঙ্ক্তিটির পুনরাবৃত্তি তার সারা দিনের হিসাবকে গানের ধুয়ার মতো করে তোলে; আর একটি পয়সা পেলেই সে চলে যাবে — এই সামান্য চাওয়ার মধ্যেই ধরা পড়ে তার অসহায়তা এবং নগরের উদাসীনতা। আবৃত্তিতে এই পুনরাবৃত্তিগুলো ধীরে, একই সুরে পড়লে কবিতার ক্লান্ত ছন্দটি ফুটে ওঠে।
Topics: Bangla Poemকবিতা
Comments
Post a Comment