অদ্ভূত বাংলাদেশ (২৩.০২.২০২১)
একটি সিঙ্গারা, একটি সমুচার সাথে এককাপ চায়ে,
হয়ে যায় দশ টাকার একটি অক্সফোর্ড।
একজন শিক্ষক, একজন ছাত্রের সাথে একটি ক্লাসরুমে,
হয়ে যায় ছয় বছরে একজন আনেমপ্লয়েড।
একজন ধনী, একজন গরীবের মাঝে একজন মধ্যবৃত্ত,
হয়ে যায় লালসবুজে নিমন্ত্রনহীন ধূসরবর্ণে অদ্ভূত বাংলাদেশ।
(কাঠমুন্ডু বিশ্ববিদ্যালয়ে একটি ক্লাসওয়ার্কের সময় রচিত কবিতা)
কবিতা প্রসঙ্গে
কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ে একটি ক্লাসওয়ার্কের সময় লেখা এই কবিতার তিনটি স্তবক একই ছাঁচে গড়া: দুটি-তিনটি সাধারণ জিনিস যোগ হয়ে «হয়ে যায়» অপ্রত্যাশিত কিছু। সিঙ্গারা, সমুচা ও চা মিলে দশ টাকার «অক্সফোর্ড»; শিক্ষক, ছাত্র ও ক্লাসরুম মিলে ছয় বছর পর একজন বেকার; ধনী ও গরিবের মাঝখানে মধ্যবিত্ত মিলে লাল-সবুজের দেশে এক «ধূসর» রং। সমীকরণের মতো এই গঠন ব্যঙ্গকে ধারালো করেছে — শিক্ষা, কর্মসংস্থান ও শ্রেণিবৈষম্য নিয়ে কবির প্রশ্ন অল্প কথায় ধরা পড়ে।
Topics: Poem

Comments
Post a Comment