গোর | Bangla Poem

 গোর

আপনি আফিমের স্বাদ নেননি, শরিয়াহ আইনের বাতাসে শ্বাস নেননি;
আপনি বাড়িতে অস্ত্র রাখেননি, গনতন্ত্রের বাহনে কখনও সুর তুলেননি;
পানিতে পদ্মফুলের সৌন্দর্য্য না দেখেই শাপলা-শালুক রেঁধে প্রায়ই খান।
পাহাড়ে পপি ফুলের কদর না জেনেই হিরোইনের নামেই থেমে যান।
৫১৩৮ ই আবদ্ধ মস্তিষ্ক নিয়ে ১৩২১৯ কিঃমিঃ পারি স্বপ্নে বিভোর,
নুনের চটাতে ডাল-ভাত ডলে দুপুর গড়িয়ে সন্ধ্যে মেজবানেই গোর।

First Published: ২০.০৮.২১

কবিতা প্রসঙ্গে

কবিতাটি «আপনি» সম্বোধনে লেখা এবং একের পর এক «নেননি», «রাখেননি», «তুলেননি» দিয়ে এগোয় — যেন কাউকে মনে করিয়ে দেওয়া হচ্ছে, যা নিয়ে তিনি মত দেন তার অভিজ্ঞতা তাঁর নেই। পদ্মফুল ও শাপলা-শালুক, পপি ফুল ও হেরোইন — এই জোড়া ছবিগুলো দেখায়, আমরা জিনিসের সৌন্দর্য বা পটভূমি না জেনেই শুধু নাম শুনে রায় দিয়ে ফেলি। সংখ্যাগুলো (৫১৩৮, ১৩২১৯ কিলোমিটার) ধাঁধার মতো রেখে দেওয়া হয়েছে। শেষ লাইনে মেজবানের ভোজ আর «গোর» পাশাপাশি এসে তীব্র বিদ্রূপ তৈরি করে।

Comments