উদয়
![]() |
| উদয় || কবিতা |
আজ উদয়পূর্ব দেহটা বালিশের মাঝে সাদা দু' ফোঁটা।
শ্রুতিমধুর আযানের ধ্বনি কানের মাঝে সুখের অনুভূতি।
অবচেতন শিশুর মন ভালোলাগা অদৃষ্টের চিন্তায় কিছুক্ষন।
উদয় হতে কি আরো কিছুক্ষন বাকি?
অসীম ক্ষমতা সৃষ্টিকর্তার তুই তাঁর এক ক্ষুদ্র আবতার।
কি অসাধারন দৃষ্টতা আমলনামায় শুধু শূন্য পাতা।
চারদিক তখনো নিকশ কালো শুধু একটু লালচে আলো ।
উদয় হতে কি আরো কিছুক্ষন বাকি?
কর্ম চিন্তা ভর সনাতন ধুরছাই প্রজাপতির নীলের নির্বচন।
সাব্যসাচীর পিছু দৌড় লালগ্রাসে মুমূর্ষ ধ্বনি মরমর।
অর্থ শুধু কি অনর্থের মূল জাতকূল এমন কেন নির্ভুল।
উদয় হতে কি আরো কিছুক্ষন বাকি?
নামাজ পড়া হয়নি আজো।
কবিতা প্রসঙ্গে
ভোরের আগের মুহূর্ত — চারদিক নিকষ কালো, শুধু একটু লালচে আলো, কানে আসছে আজানের ধ্বনি। এই সময়টুকুতে কথকের মনে জাগে নিজের কাজের হিসাব: «আমলনামায় শুধু শূন্য পাতা»। বারবার ফিরে আসা প্রশ্ন «উদয় হতে কি আরো কিছুক্ষন বাকি?» একই সঙ্গে সূর্যোদয়ের অপেক্ষা এবং নিজেকে শুধরে নেওয়ার জন্য আর একটু সময় চাওয়া। অর্থ, কর্ম ও জাত-কুল নিয়ে দুনিয়াদারির ভাবনার পর শেষ লাইনের সরল স্বীকারোক্তি — «নামাজ পড়া হয়নি আজো» — পুরো কবিতাটিকে আত্মসমালোচনায় এনে থামায়।
Topics: কবিতা
